মুলাদীতে জাতীয় সমবায় দিবসে র্যালি ও আলোচনা সভা হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে এই র্যালি ও উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা করা হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. তারিকুল হাসান খান মিঠু, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ, সামিমা নাসরিন, মুলাদী চাইল্ড কেয়ার স্কুলের চেয়ারম্যান খাদিজা আক্তার রিতা, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মোস্তাফিজুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আরিফ খান প্রমুখ। মুলাদীতে জাতীয় জেল হত্যা দিবসের র্যালি ও আলোচনা সভা
এফএনএস (মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল) :
মুলাদীতে জাতীয় জেল হত্যা দিবসের আলোচনা সভা করেছে উপজেলা আওয়ামী লীগ। শনিবার বেলা ১১টায় উপজেলার কেন্দ্রিয় ঈদগাহে এই সভা করা হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. দুলাল মাহমুদ মোল্লা। সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান মিলন মৃধা, মুলাদী উপজেলা আওয়ামী লীগ নেতা মোসলেম উদ্দীন বয়াতি, হাজ্বী মোয়াজ্জেম হোসেন, অ্যাডভোকেট তরিকুল ইসলাম পলাশ, অ্যাডভোকেট মিজানুর রহমান টিটু, উপজেলা কৃষক লীগের সভাপতি এসএম কামাল পাশা, সফিপুর ইউপি চেয়ারম্যান আবু মুছা হিমু মুন্সী, বাটামারা ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দীন অশ্রু, মুলাদী সদর ইউপি চেয়ারম্যান মো. কামরুল আহসান, নাজিরপুর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদল খান, সাবেক ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম, যুবলীগ নেতা আনোয়ার তালুকদার, আলমগীর হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ডের আমিনুর রহমান জহির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম হিরণ, উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের হোসেন জুয়েল, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান ইমাম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল হাওলাদার প্রমুখ।