কলারোয়ার রামভদ্রপুর মোকছেদ আলী মন্ডল হাফিজিয়া
মাদ্রাসা ও এতিমখানার উন্নয়নে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মোকছেদ আলী মন্ডল হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার আয়োজনে শনিবার যোহর নামাজ
শেষে অত্র মাদ্রাসা প্রাঙ্গনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মোকছেদ আলী মন্ডল হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার দাতা সদস্য, অত্র
প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি হারিজ মোহাম্মদ পরশ'র সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য
কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ.সভাপতি আলহাজ্ব শেখ আমজাদ হোসেন। বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আবু নসর, চন্দনপুর
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডালিম হোসেন, বীর মুক্তিযোদ্ধা মাজেদ আলী
মোড়ল, প্রভাষক হুমায়ুবর কবির, আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদ। এছাড়া
উপস্থিত ছিলেন-ইউপি সদস্য শাহানুর রহমান, হেলাল আনছারী, মাও. মাহিউদ্দীন,
শহর আলী। দোয়া পরিচালনা করেন ইমাম হাফেজ মো মহিউদ্দীন আহমেদ। আলোচনা সভায়
প্রধান অতিথি সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য কলারোয়া উপজেলা আওয়ামী লীগের
সহ.সভাপতি আলহাজ্ব শেখ আমজাদ হোসেন বলেন-মোকছেদ আলী মন্ডল হাফিজিয়া
মাদ্রাসা ও এতিমখানার দ্বিতীয়তলা সম্প্রসারনে পূর্বে জেলা পরিষদ থেকে এক
লক্ষ টাকা বরাদ্ধ দেওয়ায়া হয়েছে। আগামীতে মাদ্রাসার উন্নয়নে জেলা
পরিষদের পাশাপাশি আমার ব্যক্তিগত তহবিল থেকে সহযোগিতা করা হবে
ইনশাআল্লাহ।