বাবুগঞ্জে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী নিয়ে ‘মুজিব: একটি জাতির রূপকার’ দেখেছেন বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মোঃ আতিকুর রহমান আতিক।
ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’ দেখতে আতিকুর রহমানের সৌজন্যে শুক্রবার ৩ টা থেকে ৬ টা এর শো-তে বরিশালের অভিরুচি প্রেক্ষাগৃহে বাবুগঞ্জ-মুলাদীর বিভিন্ন পর্যায়ের প্রায় পাঁচশতাধিক নেতাকর্মীরা উপস্থিত হন।
এবং অভিরুচি সিনেমা হলে পুরো সিনেমাটি উপভোগ করেন নেতাকর্মীরা।
এসময় বাবুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল,ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ,উপজেলা আ'লীগ সদস্য ও ইউপি চেয়ারম্যান কামরুল আহসান হিমু, আ'লীগ সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, কৃষকলীগ সভাপতি মফিজুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান শিকদার,সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম বাবুল, মাঝি মাসুম রেজা,ছাত্রলীগ আহ্বায়ক ফায়জুল হক,ছাত্রলীগ নেতা মুমিন হাওলাদার, আবিদ আল সাকিব, সাব্বির হোসেনসহ মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পয়ায়ের নেতাকর্মীরা সিনেমাটি উপভোগ করেন।
সিনেমাটি দেখতে এসে আতিকুর রহমান সাংবাদিকদের জানান, সিনেমাটি সবার দেখা প্রয়োজন। তিনি বলেন আমি বাবুগঞ্জ মুলাদীর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী নিয়ে এ ছবিটি দেখতে এসেছি। কারণ, মুখে বলে ইতিহাস জানানো যায়, কিন্তু সেটি যখন ছবিতে দেখা হয়, তখন হৃদয়ে গেঁথে যায়। এজন্য নতুন প্রজন্মের সবার সিনেমাটি দেখা প্রয়োজন বলে আমি মনে করি।
তিনি আরও বলেন, এই ছবিটি দেখলে বোঝা যায়, বঙ্গবন্ধু কিভাবে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও বাঙালির অধিকারের প্রশ্নে, বাঙালির স্বাধিকার, স্বাধীনতার প্রশ্নে অবিচল ছিলেন, কিভাবে তিনি মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে দৃঢ় চিত্তে বাংলাদেশের মুক্তি সংগ্রামকে এগিয়ে নিয়ে গেছেন।