জেলার আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর বিএনপির ক্যাডাররা বোমা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি ককটেল বোমা, লাঠিসোটা ও লোহার রড উদ্ধার করেছে। এ ঘটনায় বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বৃহস্পতিবার দিবাগত রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম এজাহারের বরাত দিয়ে জানান, বিএনপির ডাকা হরতাল ও অবোরোধের প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে পয়সারহাট পশ্চিমপাড় বন্দরে উপজেলা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় সমাবেশ শেষে আওয়ামী লীগের নেতাকর্মীরা উপজেলা সদরে ফিরছিলেন। পথিমধ্যে পয়সারহাট ব্রীজের পূর্বপাড়ে পৌঁছলে বিএনপির নেতাকর্মীরা মহাসড়কের উপর গাছের গুড়ি ফেলে ও টায়ার জ¦ালিয়ে দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে জনগনের চলাচল ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় সমাবেশ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছলে বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে বোমা নিক্ষেপ করে। বোমা বিস্ফোরনের শব্দে আওয়ামী লীগের নেতাকর্মীরা আতঙ্কিত হয়ে দিগবিদিক ছোটাছুটি শুরু করে। ওসি (তদন্ত) আরও জানিয়েছেন, খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবিস্ফোরিত দুটি ককটেল বোমা, লোহার রড ও লাঠিসোঠা উদ্ধার করেছেন।
এ ঘটানায় বাকাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম পাইক বাদী হয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ২৪জন নেতাকর্মীর নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০/৬০জনকে আসাাম করে বিশেষ ক্ষমতা আইনে বৃহস্পতিবার রাতেই থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিল্টন মন্ডল জানান, এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।