সারা দেশব্যাপী বিএনপি-জামায়াতের আহ্বানে হরতাল ও তান্ডবের প্রতিবাদে রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে শান্তি সমাবেশ পরবর্তী র্যালী বের হয়। র্যালীটি পূর্ব রূপসা ঘাট এলাকা থেকে শুরু হয়ে ১নং পেট্রোল পাম্প হয়ে পূনরায় ঘাট এলাকায় এসে শেষ হয়। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রোববার (২৯ অক্টোবর) বেলা ১১টায় পূর্ব রূপসা ঘাট এলাকায় এ সমাবেশের আয়োজন করা হয়। নৈহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান মোস্তাকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন বুলবুল ও নৈহাটী ইউনিয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফরিদ শেখের যৌথ পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন, রূপসা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আরিফুর রহমান মোল্লা, রূপসা বাস-মিনিবাস মালিক সমিতির কার্যকরী সভাপতি মো. আকতার হোসেন খান, উপজেলা কৃষক লীগের সভাপতি মো. আবদুল মান্নান শেখ। এছাড়াও সমাবেশে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যথাক্রমে, আঃ গফ্ফার শেখ, ইউপি সদস্য রিনা পারভীন, হারুন মোল্লা, ইউপি সদস্য মো. কামরুজ্জামান সোহেল, ইউপি সদস্য আবদুর রাজ্জাক শেখ, ইউপি সদস্য আকলিমা খাতুন তুলি, শারমিন সুলতানা রুনা, আশিকুজ্জামান তানভীর, রিক্তা আক্তার, ইউপি সদস্য লিপিকা রানী দাস, গোলাম মোস্তফা, নাজির শেখ, মো. মামুন শেখ, ছিদ্দিক শেখ, ওলিয়ার রহমান মাস্টার, আবদুস সাত্তার শেখ, মো. রাজু শেখ, মো. আলী আকবর শেখ, আবু তাহের, কামরুল হাসান, শান্ত, তাপস শিকদার, মো. বাদশা মিয়া, বাদল মোল্লা, জাহিদুল ইসলাম, সাইফুল ইসলাম শাওন, জাহিদ হাসান, শরিফুল ইসলাম বাবু, মেহেদী হাসান, মারুফ হোসেন খান, শেখ আবদুর রশিদ, সাইফুল ইসলাম পলু, তুষার দাস, আবদুল আজিজ শেখ, মো. সুমন শেখ, ওলিয়ার রহমান, মো. সোহাগ, মো. আবু হানিফ, মহিদুল ইসলাম, সজীব শেখ, ইমরান শেখ, আবদুল জব্বার হাওলাদার, মো. জিয়া উদ্দিন জিয়া, শরিফুল ইসলাম বাবু, মো. আরিফ শেখ, মনিরুল ইসলাম, শাহরুজ্জামান শাওন, নোমান সৈকত, ইমু মোল্লা, ইসহাক শেখ প্রমুখ।