ভারত বিশ্বকাপে এ পর্যন্ত দল হিসেবে দারুনভাবে ব্যর্থ হওয়ার পরও এখনো অধিনায়ক হিসেবে নিজেকেই ‘উপযুক্ত’ মনে করছেন ইংল্যান্ডের অধিনায়ক। গত বৃহস্পতিবার শ্রীলংকার কাছে আট উইকেটে পরাজিত হয়েছে ইংল্যান্ড। ইংলিশদের ছুড়ে দেয়া ১৫৭ রানের লক্ষ্য ২৫ ওভার হাতে রেখেই টপকে যায় লংকানরা। এই নিয়ে বিশ্বকাপে চলতি আসরে পাঁচটির মধ্যে চারটিতেই হার মানল বর্তমান চ্যাম্পিয়নরা। যার ফলে ১০ দলের আসরে পয়েন্ট তালিকার নবম অবস্থানেই পড়ে আছে ইংল্যান্ড। এখন শেষ চারে খেলার ন্যুনতম আশা বাঁচিয়ে রাখতে হলে বাকী চার ম্যাচের সবকটিতেই জয় পেতে হবে চ্যাম্পিয়নদের। ওই চার ম্যাচের তিনটিতে প্রতিপক্ষ হিসেবে আছে এখনো পর্যন্ত টুনামেন্টের অপরাজিত ও দুই বারের চ্যাম্পিয়ন দল ভারত, পাঁচ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও ১৯৯২ সালের চ্যাম্পিয়ন পাকিস্তান। দলের এ অবস্থাতে অধিনায়ক হিসেবে তিনি উপযুক্ত কিনা প্রশ্নের জবাবে ওযখন ৩৩ বছর বয়সী বাটলঅর কেবল ‘হ্যাঁ’ বলে উত্তর দেন। পরে তিনি বলেন, ‘ আমার মনে হয় অধিনায়ক হিসেবে আমাকে প্রশ্ন করা উচিত কিভাবে আপনি খেলোয়াড়দের কাছ থেকে সেরাটা বের করতে পারেন, কীভাবে আপনি দলকে সঠিক পথে নিয়ে যেতে পারেন। আমি অবশ্যই একজন নেতা এবং অধিনায়ক এবং প্রথম ও সর্বাগ্রে একজন খেলোয়াড় হিসাবে নিজের উপর অনেক আস্থা ও বিশ্বাস রাখি। কিন্তু আপনি যদি জিজ্ঞাসা করেন যে এখনও দলের অধিনায়ক হওয়া উচিত কিনা তা হবে আমার প্রতি দলের ছেলেদের একটি প্রশ্ন।’ ইংল্যান্ডের বিশ্বকাপ শেষ হয়ে গেছে কিনা জানতে চাইলে বাটলার স্বীকার করেন- ‘ অনেকটা সে রকমই দেখাচ্ছে।’ গত বছরের জুন থেকে ইংলিশদের নেতৃত্বে রয়েছেন বাটলার। ইংল্যান্ডকে ২০১৯ বিশ্বকাপের শিরোপা জয়ে নেতৃত্ব দেয়া ইয়োইন মরগানের স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি। এরপর থেকে সাফলতায় ভাসছেন বাটলার। গত বছর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ে দলকে নেতৃত্ব দিয়েছেন এ তারকা ব্যাটার। তবে ভারত সফরে এসে ইংল্যান্ডকে অনেকটাই ক্লান্ত দেখাচ্ছে। বৃহস্পতিবার তাদের মুল একাদশের সবার বয়স ছিল ৩০ বছরের উপরে। আসরে এ পর্যন্ত পাঁচ ম্যাচের একটিতে আফগানিস্তানের কাছে হেরেছে ইংল্যান্ড। আরেকটিতে দক্ষিন আফ্রিকার কাছে হেরেছে ২২৯ রানের বিশাল ব্যবধানে। বাটলার বলেন,‘ এটি অবিশ্বাস্য ভাবে কঠিন। খুবই হাতাশার এক টুর্নামেন্ট। একজন দলনেতা হিসেবে আপনি আরো কঠিনভাবে বুঝতে পারবেন। দীর্ঘ সময় ধরে আমরা নিজেদের সেরা দক্ষতা থেকে দূরে রয়েছি। আমরা নিজেদের নামের সুবিচার করতে পারিনি। এটি নিজের এবং ছেলেদের জন্য হতাশার। এমন পারফর্মেন্সের কোন সঠিক উত্তর আমার জানা নেই। ’