জেলার গৌরনদী উপজেলার প্রত্যন্ত জঙ্গলপট্টি গ্রামের পৌনে দুই কিলোমিটার মাটির রাস্তা পাকাকরনের উদ্বোধণ করা হয়েছে। এলজিইডি’র অর্থায়নে শনিবার সকালে এক কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে রাস্তা পাকাকরন কাজের উদ্বোধণ করেছেন মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু ও আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আশরাফ সেরনিয়াবাত, সাবেক ইউপি সদস্য শাহাদাত হাওলাদার, সুলতান ফকির, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সিকদার মহসিন সেন্টু প্রমুখ।