বর্তমান চ্যাম্পিয়ন হয়েই ভারতে এসেছে ইংল্যান্ড। কিন্তু ইংলিশদের এবারের বিশ্বকাপের শুরুটা মোটেও ভালো হয়নি। শুরুর তিন ম্যাচে জয় মাত্র একটিতে। সেটাও বাংলাদেশের বিপক্ষে। হেরেছে নিউজিল্যান্ড ও আফগানিস্তানের কাছে। রশিদণ্ডমুজিবদের কাছে হারের পর সমালোচনার তোপের মুখে বাটলাররা। তবে এক ম্যাচ হারায় ইংল্যান্ড রাতারাতি খারাপ দলে পরিণত হয়নি বলছেন জনি বেয়ারস্টো। বরং সতীর্থদের ওপর বিশ্বাস রাখছেন তিনি। সেমিফাইনালে খেলতে হলে বাকি ছয় ম্যাচে অন্তত পাঁচ অথবা ছয়টিই জিততে হবে ইংল্যান্ডকে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শনিবার ইংলিশদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচ দিয়েই ইংলিশরা জয়ে ফিরতে চায়। বেয়ারস্টোও সতীর্থের ওপর পূর্ণ বিশ্বাস রাখছেন, ‘গত বছর এই দল টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে, এর অবশ্যই কোনো কারণ আছে। এই দল বর্তমান চ্যাম্পিয়ন হয়ে ওয়ানডে বিশ্বকাপ খেলতে এসেছে। আফগানিস্তানের কাছে একটি হারের কারণে ইংল্যান্ডের ক্রিকেটাররা খারাপ হয়ে গেছে, এমন নয়। আপনি ফজলহক ফারুকিকে দেখুন, আইপিএলে তার রেকর্ড দেখুন; ওই দলের তিনজন স্পিনারের রেকর্ড দেখুন। শুধু আফগানিস্তানের বলে তারা খারাপ হয়ে যায়নি। আমরা ভালো খেলিনি বিধায় ম্যাচ হেরেছি এবং এটা মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে চাচ্ছি। ’আফগানিস্তানের কাছে হারের পর ইংলিশ মিডিয়ায় সমালোচনার শূলে চড়ানো হয় বাটলার-বেয়ারস্টোদের। তবে এসব নিয়ে ক্রিকেটাররা ভাবছেন না বলছেন বেয়ারস্টো, ‘দলের সবাই শান্ত আছে। আত্মবিশ্বাস নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই।’ ক্রিকইনফো