বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভাঙ্গন কবলিত ইছামারা নামক স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে যমুনা নদী ভাঙ্গন প্রতিরোধ কমিটির ব্যানারে এই মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলও করেন এলাকাবাসী। নিয়ম-নীতি উপেক্ষা করে যমুনা নদী থেকে বালু তোলা বন্ধ ও ভাঙ্গন রোধে স্থায়ী ব্যবস্থার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
জানাগেছে, কামালপুর ইছামারা নামক স্থানে নজির বিহীন ভাঙ্গন শুরু হয়। ভাঙ্গনে এ মৌসুমে কমপক্ষে ৩ শতাধিক পরিবার গৃহহীন হয়ে পড়ে সেখানে। বালু তোলার নিয়মনীতি না মেনে বালু দস্যুরা দিনে এবং রাতে চোরাই ভাবে বালু তোলায় এ ভাঙ্গন শুরু হয়েছে।
ভাঙ্গন কবলিত এলাকার ভুক্তভোগী সাবেক ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন, অবৈধ ভাবে বালু তোলার কারণে এলাকার ভাঙ্গন নদীর বিহীন ভাবে শুরু হয়। সরকারের ঊর্ধ্বতন মহলের নজর দেওয়ার জন্য আমরা এ মানববন্ধন করছি। যমুনা নদীর ভাঙ্গন কবলিত এলাকায় দাঁড়িয়ে এ মানববন্ধন করা হয়।
বক্তব্য রাখেন, ভাঙ্গন প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহ মাহমুদ আলম, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান উল আলম, কামালপুর ইউনিয়ন ছাএলীগ সভাপতি বজলুর রহমান বাঁধন, ভারপ্রাপ্ত সভাপতি হেলাউল আলম প্রমুখ। কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল হাসান হেলাল।
বক্তারা আরও বলেন, আমরা রিলিফ চাইনা, ভাঙ্গন প্রতিরোধে চিরস্থায়ী বন্দবস্ত ও অবৈধভাবে বালু উওোলন বন্ধ চাই। এলাকার সহস্রাধিক নারী পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন।