বরিশালের আগৈলঝাড়ায় গাছ কাটাক নিচে দাঁড়িয়ে থাকা হায়দার ফকির (৬০) নামে একজনের মাথায় কাটা গাছের অংশ পরে মৃত্যু হয়েছে বলে জানাগেছে। স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার বাকাল ইউনিয়নের বাকাল গ্রামের কালাম ফকিরের বিভিন্ন প্রজতীর কয়েকটি গাছ ক্রয়করে মো. জমিন মোল্লার ছেলে ব্যবসায়ী মো. মনির মোল্লা। তিনি নিজে ও শ্রমিক নিয়ে মঙ্গলবার দুপুরে ওই গাছ কাঁটছিলো। গাছ কাঁটার সময় একই এলাকার মৃত অহিলদ্দিন ফকিরের ছেলে একই হায়দার ফকির ওই গাছের লাকড়ি কেনার জন্য গাছ কাঁটর স্থানে যায়। এ সময় গাছের একটি কাঁটা অংশ হায়দার ফকিরের মাথায় উপর ছিটকে পড়ে রক্তাত জখম হয়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা.গোলাম মোর্শেদ সজিব তাকে মৃত ঘোষণা করেন। নিহত মেয়ে নুরুন্নাহার বেগম সাংবাদিকদের জানায়, আমি বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিবো। কি ভাবে আমার পিতার মারাগেছে তা পুলিশ তদন্ত করে বের করবে। আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ জানান, আমরা লাশ উদ্ধার করে, লাশ পোষ্টমর্ডেমের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। বিকেল ৪ টা ৩০মিনিট পর্য়ন্ত মামলার হয়নি মামলার প্রস্তুতি চলছে।