শব্দদূষণ বিষয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আগামীকাল রোববার সকালে ১ মিনিট ঢাকা শহরকে শব্দহীন করার সিদ্ধান্ত নিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। ‘শব্দদূষণ বন্ধ করি, নিরব মিনিট পালন করি’ স্লোগানে সকাল ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত মোট ১ মিনিট এ কর্মসূচি পালন করা হবে। এ কর্মসূচি সফল করার জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, সকল প্রকার পরিবহন ও নির্মাণ সমিতি, বিআরটিএ, মন্ত্রিপরিষদ বিভাগ, জননিরাপত্তা বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, পুলিশ বিভাগ, স্কাউটসহ সব প্রকার গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার সহায়তা গ্রহণ করা হবে। শব্দদূষণ বিষয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রোববারসকালে ১ মিনিট ঢাকা শহরকে শব্দহীন করার সিদ্ধান্ত নিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। ‘শব্দদূষণ বন্ধ করি, নিরব মিনিট পালন করি’ স্লোগানে সকাল ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত মোট ১ মিনিট এ কর্মসূচি পালন করা হবে। এ কর্মসূচি সফল করার জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, সকল প্রকার পরিবহন ও নির্মাণ সমিতি, বিআরটিএ, মন্ত্রিপরিষদ বিভাগ, জননিরাপত্তা বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, পুলিশ বিভাগ, স্কাউটসহ সব প্রকার গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার সহায়তা গ্রহণ করা হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ বলেন, শব্দহীন থাকা যে কত শান্তির তা জনগণকে বোঝানোর চেষ্টা করা হবে। মানুষের জন্য শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সবাই একসঙ্গে কাজ করে শব্দদূষণ রোধ করতেই হবে।