অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা। মঙ্গলবার দুপুর ১১টা ৪৫ মিনিটে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন তারা। সাক্ষাৎকালে জামায়াতের নেতারা এক ঘণ্টা ২০ মিনিট অবস্থান নেন ও খালেদা জিয়ার চিকিৎসা ও স্বাস্থ্যের খোঁজখবর নেন। জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরর নেতৃত্বে এ সময় সঙ্গে ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল, উত্তরের আমীর আবদুর রহমান মুসা, সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক ও প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার।