আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর ২ (বদরগঞ্জ- তারাগঞ্জ) আসনে নৌকার পক্ষে গনসংযোগ করেছেন জেলা আওয়ামী লীগের সদস্য ও নৌকার মনোনয়ন প্রত্যাশী সুমনা আক্তার লিলি।
সোমবার সন্ধ্যায় তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন তিনি। গনসংযোগ কালে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং নির্বাচিত হলে তা সমাধান করার প্রতিশ্রুতি দেন।
এসময় আ'লীগ নেত্রী সুমনা আক্তার লিলি বলেন, শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ,শান্তি ও স্বস্তিতে থাকে, দেশও এগিয়ে যায়। এই সরকারের আমলে ঘরে ঘরে বিদ্যুৎ দেয়া হয়েছে,গৃহহীনদের জন্য ঘর নির্মান করে দেয়া হয়েছে। তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।