ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের প্রথম বিশ্বকাপ ম্যাচে খেলেননি শুবমান গিল। বুধবার দিল্লিতে আফগানিস্তানের বিপক্ষেও দ্বিতীয় ম্যাচেও তাকে পাবে না স্বাগতিক দল। বিসিসিআই বলেছে, গিল দলের সঙ্গে দিল্লিতে যাবেন না। চেন্নাইয়ে থাকবেন তিনি এবং মেডিকেল টিম তাকে পর্যবেক্ষণে রাখবে। ভারত তাদের তৃতীয় ম্যাচ খেলবে ১৪ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে। এই বছর ওয়ানডে সর্বোচ্চ রান সংগ্রাহক গিল। ৭২.৩৫ গড়ে ১২৩০ রান করেছেন। শেষ চারটি ওয়ানডেতে দুটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরিতে ফর্মের তুঙ্গে আছেন। গিলের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে রোহিত শর্মার সঙ্গে ওপেনিং করেন ইশান কিষাণ। খালি হাতে ফিরে যান ভারতীয় ব্যাটার। তাকে অনুসরণ করে রোহিত শর্মা ও শ্রেয়াস আইয়ারও ডাক মারেন। ২ রানে ৩ উইকেট হারায় ভারত। সেখান থেকে বিরাট কোহলি ও লোকেশ রাহুলের ব্যাটে ৪২ বল হাতে রেখে ৬ উইকেটে জেতে স্বাগতিকরা।