বিশ্ব শিক্ষক দিবস উদ্যাপন উপলক্ষে জেলার গৌরনদীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার মাহিলাড়া এ এন মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে বিদ্যালয়ের হলরুমে ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধানশিক্ষক প্রনয় কান্তি অধিকারী। একইদিন টরকী বন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আয়োজনে র্যালি শেষে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধানশিক্ষক ব্রজেন্দ্রনাথ বিশ^াস।