জাতীয় দৈনিক পত্রিকায় কর্মরত দেশের একমাত্র বরিশালের ব্যুরো প্রধানদের সংগঠন ‘ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চিফ অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সমুদ্র সৈকত কুয়াকাটার হোটেল ড্রিম প্যালেসের হল রুমে সংগঠনের সভাপতি পুলক চ্যাটার্জির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকতার ফারুক শাহিনের পরিচালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সকলের মতামতের ভিত্তিতে কন্ঠ ভোটে দুইবছরের জন্য ১৯ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠণ করা হয়। সম্মেলনের আমন্ত্রিত অতিথি শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন নতুন কমিটি ঘোষণা করেন। মঙ্গলবার দিবাগত রাতে ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দ্যা ডেইলি মেসেঞ্জার’র বরিশালের ব্যুরো চিফ পুলক চ্যাটার্জি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের ব্যুরো চিফ আকতার ফারুক শাহিন। কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি জিয়া শাহীন (মানবজমিন), সহ-সভাপতি খোকন আহম্মেদ হীরা (জনকণ্ঠ), যুগ্ম সাধারণ সম্পাদক আযাদ আলাউদ্দিন (নয়া দিগন্ত), এম মিরাজ হোসাইন (বণিক বার্তা), সাংগঠনিক সম্পাদক খান রফিক (আজকের পত্রিকা), কোষাধ্যক্ষ সুমন চৌধুরী (সমকাল), দপ্তর সম্পাদক আল মামুন (আমাদের সময়), প্রচার সম্পাদক আরিফ হোসেন (যায় যায়দিন), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইদ পান্থ (স্টাফ রিপোর্টার যুগান্তর)।
কার্যকরি সদস্যরা হলেন- সুশান্ত ঘোষ (দ্যা ডেইলি স্টার), এম জসিম উদ্দিন (প্রথম আলো), রাহাত খান (বাংলাদেশ প্রতিদিন), রফিকুল ইসলাম (কালের কন্ঠ), শাহিন হাফিজ (ইত্তেফাক), মাইনুল ইসলাম সবুজ (খবরের কাগজ) ও আরিফিন তুষার (কালবেলা)।