বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন আর প্রতিবাদ নয় এখন থেকে প্রতিরোধ করা হবে। দেশের জনগনের ভোটাধিকার নিয়ে আর ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। তিনি আরো বলেন, বর্তমান সরকার স্যংশন আতঙ্কে আছে। সংসদ বাতিল, তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের এক দফা দাবিতে বিএনপির ফরিদপুর বিভাগীয় রোড মার্চ কর্ম সুচীর অংশ হিসেবে নগরকান্দার তালমার মোড়ের পথ সভায় প্রধান অতিথির বক্তব্য উপর্যুক্ত কথা বলেন। মঙ্গলবার বিকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমার মোড়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক এর সভাপতিত্বে এবং নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল ও সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ এর সঞ্চালনয়ায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টু, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ¦ জহুরুল হক শাহাজাদা মিয়া, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, যুবদল কেন্দ্রীয় কমিটির উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এমজিলানী, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, সাধারন সম্পাদক সাঈফ মাহমুদ জুয়েল, সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান বাবুল, প্রমুখ।