রোববার ১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭ টার সময় দিঘলিয়া পথের বাজার ইসরাইল ডাক্তারের চেম্বারের দ্বিতীয় তলায় স্মার্ট পাওয়ার জিমের উদ্ভোদন করা হয়। দিঘলিয়া স্মার্ট পাওয়ার জিমের প্রতিষ্ঠাতা সভাপতি ও উদ্বোধক মোঃ হুমাউন কবির বাবুলের সভাপতিত্বে ওই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব দিঘলিয়া উপজেলার শাখার সাধারণ সম্পাদক শেখ শামীমুল ইসলাম, দিঘলিয়া থানার এস আই নিপুণ কুমার, বিশিষ্ঠ সমাজ সেবক মোঃ দিদার মোল্লা, দিঘলিয়া উপজেলা যুব লীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন দিঘলিয়া পথের বাজার বনিক সমিতির সাবেক সভাপতি ও বর্তমান দিঘলিয়া উপজেলা যুবলীগ নেতা মোল্লা আমজাদ হোসেন, দিঘলিয়া উপজেলার ডিএসবির এডিএ গোলাম নবী, সেনহাটী ইউপি সদস্য ঝর্না আক্তার ও পলি খাতুন প্রমুখ। আগত অতিথিবৃন্দ সুস্থ দেহ সুস্থ মন এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আলোচনা করেন। দিঘলিয়া পথের বাজার জামে মসজিদের পেশ ইমামের দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।