নোয়াখালীর সেনবাগে বাল্যবিবাহ, ইভটিজিং, নারী, শিশু নির্যাতন ও কিশোর গ্যাং প্রতিরোধ জনসেবা সহজীকরণ এবং জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কাবিলপুর ইউপি পরিষদের হল রুমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহারের সভাপতিত্বে ও ইউপি সদস্য আনোয়ার হোসেন আনু সঞ্চলনায় অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ। এ সময় অন্যণ্যের আরো বক্তব্য রাখেন-বীর মুক্তিযোদ্ধা সোলেমান বাহার, কাবিলপুর হাজী মুকসুর রহমান মুসলিম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল আনোয়ার কামরুল,মইজজদীপুর আশ্রাফুল উলুম দাখিল মাদ্রাসার অধ্যক্ষ নুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মাইন উদ্দিন ভূঁইয়া লিটন, মহিলা মেম্বার জীবন নাহার, ২নং ওয়ার্ড মেম্বার রবিউল হক মানিক, দিলদার মার্কেট ব্যবসায়ী কমিটির সভাপতি ফিরোজ আলম প্রমুখ সহ, ইউনিয়ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।