কুড়িগ্রাম জেলার ২য় বারে আবারও শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন রাজিবপুরের বিপ্লবী আক্তার বিথী। তিনি জেলার চর রাজিবপুর উপজেলার ধুলাউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালযের প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করে আসছেন। গত বছরের মতো এবারও তাকে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা ক্যাটাগরিতে নির্বাচিত করেছেন জেলা বাছাই কমিটি।
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ইং এর জেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক/শিক্ষিকা, বিদ্যালয়, ব্যক্তি, প্রতিষ্ঠান ও কর্মচারী বাছাই কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ স্বাক্ষরিত তালিকা থেকে জানা গেছে তিনি শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন।
বিপ্লবী আক্তার বিথী পরিশ্রমী মহিলার মধ্যে অন্যতম। তার জন্মস্থান রংপুরে। তিনি যখন ১০ম শ্রেনীতে পড়েন ১৯৯৭ সালে তখন তার বিযে হয় রাজিবপুরে। এসএসসি পাশের পরে চলে আসেন স্বামীর বাড়ি। রাজিবপুর থেকেই স্বামীর সংসার করে এইচএসসি পাশ করেন। পরে কারমাইকেল বিশ্ব বিদ্যালয় কলেজ থেকে ইতিহাসে অনার্স মাস্টার্স পাশ করেছেন ২০০৭ সালে।
২০০৬ সালে তিনি প্রথমে সহকারি শিক্ষিকা হিসেবে যোগদান করেন। ২০১৩ সালে প্রমোশন পেয়ে প্রধান শিক্ষিকার পদ লাভ করেন। তিনি যেখানে কাজ কেেছন সুনামের সাথে ও দায়িত্ব সহকারে কাজ করেন। উপস্থাপনা, বক্তৃতা, ভাষন, খেলাধুলা, সঙ্গীতসহ সকল বিষয়ে তিনি পারদর্শীতার সাথে এগিয়ে রয়েছে অন্য ১০ দশজন নারীর চেয়ে।
এ বছর তার প্রতিষ্ঠান উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে। তার স্বামী আবু সাঈদ রাজিবপুর সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক। তিনি ৩ পুত্র সন্তানের জননী।