রাজশাহীর বাঘায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ফায়মা খাতুন (৪০) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে নিজ বাড়িতে মারা যায়। ফায়মা খাতুন উপজেলার মনিগ্রাম হাজিপাড়া গ্রামের তহিদুল ইসলামের স্ত্রী।
এ বিষয়ে ফায়মা খাতুনের স্বামী তহিদুল ইসলাম বলেন, কিছুদিন থেকে জ¦র অনুভাব করছিল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনএসআই পরীক্ষা করে ডেঙ্গু সনাক্ত হয়। চিকিৎসকের পরামর্শ অনুয়ায়ী নিজ বাড়িতে চিকিৎসা নেওয়া হচ্ছিল। হটাৎ বুধবার রাতে অস্থিরতা সৃষ্টি হয়। তার কিছুক্ষণ পর মৃত্যু হয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আশাদুজ্জামান আশাদ বলেন, ফায়মা খাতুন নামের এক নারী মারা গেছে শুনেছি। উপজলোয় পর্যায়ক্রমে ১০১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এরমধ্যে ১৫ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অনেকেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে।
তবে উপজেলার ঢাকাচন্দ্রগাথি গ্রামের সাহেদ আলীর ছেলে হৃদয় আহম্মেদ পাপ্পু ২ জুলাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনএসআই পরীক্ষায় ডেঙ্গু সনাক্ত হয়। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৬ দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ৮ জুলাই মারা যায়।