বগুড়ার সারিয়াকান্দিতে বৃহস্পতিবার সকাল ১১ টায় ফুলবাডী গমির উদ্দিন বহুমুখী স্কুল এ- কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। স্কুলের শিক্ষার্থীরা ছাড়াও শিক্ষকরাও মানববন্ধনে অংশ নেন। বুধবার দুপুরে সহ প্রধান শিক্ষক কামরুল হাসানকে বখাটেরা মারধোর করার প্রতিবাদ ও বখাটেদের গ্রেপ্তারের দাবিতে এই মানববন্ধন করা হয়। বগুড়া-সরিয়াকান্দি সড়কে হাট ফুলবাড়ী অংশে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্কুল এ- কলেজের প্রায় ১৬’শ শিক্ষার্থী অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের এ গভর্নিং বডি সভাপতি মমতাজুর রহমান মন্তে, সদস্য আহসান হাবিব বিপ্লব, শিক্ষক আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক লাল মাহমুদ, শিক্ষক প্রতিনিধি সোহেল রানা প্রমুখ। বক্তারা অবিলম্বে বখাটেদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন।