বগুড়ার সারিয়াকান্দিতে হিরোইন সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাতে এক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। আসামীদের মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
থানা সুএে জানাযায়, ২ গ্রাম হিরোইন সহ পৌর এলাকার আন্দর বাড়ী গ্রামের মৃত্যু আবদুল খালেকের ছেলে আবদুর রশিদ (৫০) কে গ্রেপ্তার করা হয়। এছাড়াও আমিরুল ইসলাম মুসা ৩৫ গ্রেপ্তারী পরোয়ানা মুলে গ্রেপ্তার করা হয়। সে চন্দনবাইশা ইউনিয়নের আদবাড়িয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে ও আশিক মিয়া(২৭) কে ওই অভিযানে গ্রেপ্তার করা হয়। সে পৌর এলাকার বাগবাড়ী গ্রামের শুকুর আলী প্রামানিকের ছেলে।
অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, গ্রেপ্তারকৃতদের সকালে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।