বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলার কাজলা ইউনিয়নের জামথল এলাকায় গুচ্ছগ্রাম এর পাশে দক্ষিণ টেংরাকুড়া এলাকায় খাল হতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু তোলার অপরাধে ৩ জনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার ১৮ (সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক পুলিশকে নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এ সময় জামথল গুচ্ছগ্রামের পাশে দক্ষিণ টেংরাকুড়া এলাকায় খাল হতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু দস্যুরা বালু উত্তোলন করছিলেন। এ সময় জামথল এলাকার মৃত আবদুল কুদ্দুস প্রাং এর ছেলে দিলদার প্রাং (৪৮), টেংরাকুড়া এলাকার নিশান এর ছেলে আজম (২৫) ও জামালপুরের মাদারগঞ্জ থানাধীন বালুজুড়ী এলাকার আবুল কালাম এর ছেলে রবিউল (৪০) কে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(গ) ধারা লঙ্ঘনে, ১৫(১) ধারায় সাজা দেওয়া হয়েছে। আসামীদের মধ্যে দিলদার কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর ২ জনের প্রত্যেক কে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এ বিষয়ে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক বলেন, জনস্বার্থে সারিয়াকান্দি উপজেলা এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।