বগুড়ার সারিয়াকান্দির কাজলা ইউনিয়নের খাদ্য বান্ধম কর্মসূচি ৯৩ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। চাল গুলো ডিলাররা দিয়েছিলো কার্ড ধারীদের। কিন্তু কার্ড ধাারীরা বিভিন্ন সমস্যা দেখিয়ে বাজারে ব্যাপারীদের কাছে বিক্রি করে দেয়। পরে ব্যাপারীরা চাল নিয়ে নিজেদের ঘড়ে যাওয়ার পথে স্হানীয় লোকজনেরা আটকের পর পুলিশের হাতে তুলে দেয়। রোববার রাতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছেন, চরের কাজলা ইউনিয়নের ইউনিয়ন এলাকার সরকার বান্ধব খাদ্য কর্মসূচি আওতায় ২ জন ডিলার নিয়োগ করা হয়েছে। এদের একজন হলেন আবদুস সোবাহান ও অপর জন হলেন আনিস মোল্লা। আনিস মোল্লার নামে বরাদ্দ ছিলো প্রায় ২০ টন এবং আবদুস সোবাহানের নামে বরাদ্দ ছিলো প্রায় ১৯ টন চাল। এর মধ্যে আনিস মোল্লার ৮৫২ ও আবদুস সোবাহানের ছিলো ৪৮২ জন ইউনিয়ন এলাকার হত দরিদ্রের নামের তালিকা। তারা সরকার নির্ধারিত বিধি মেনে চাল বিতরণ শুরু করেন সকাল থেকেই। হত দরিদ্ররা ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি ওজনের চালের বস্তা ডিলারের কাছ থেকে নেন। কিন্তু হতদরিদ্র পরিবারগুলো অধিকাংশই চালের বস্তা বাড়িতে না নিয়ে ৪৫০ টাকায় ৩০ কেজি ওজনের সরকারী বস্তায় চাল নেওয়ার পর, ১০৫০ টাকায় পথের মধ্য বিক্রি করে দেন। চর পাকেরদহ গ্রামের কার্ডধারী মোমেনা বেগম ও ছামিতন বেগম বলেন, এগুলো চাল তো খাওয়া যায় না। সংসারের নানা প্রয়োজনে আমরা চাল গুলো বিক্রি করেছি। এতে দোষের কি? নাম প্রকাশ না করা শর্তে একাধিক কার্ডধারী বলেন, আমাদের চাল আমরা খাবো নাকি, বিক্রি করবো তা বলার আপনারা কে? অপরদিকে স্হানীয় সাদেক আলী, মহসিন আলী ব্যাপারী বলেন, চাল গুলো প্রথমে কিনে নেয় ফরিয়ারা। তারা বিক্রি করে মিল মালিকদের কাছে। মিল মালিকরা পরে তা আবার পুনরায় নতুন বস্তায় তুলে আবারও খাদ্য গুদামে দেন। অতএব, খাদ্য বান্ধব কর্মসূচির চাল নিয়ে রয়েছে সাতকাহন অবস্থা। এ ব্যাপারে ডিলার আনিস মোল্লা ও আবদুস সোবাহান বলেন, আমরা সময় মতো কার ধারীদের হাতে চাল তুলে দিয়েছি। তারা পথের মধ্য কি করলো এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না। এ ব্যাপারে অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, গত রাতে চাল গুলো ধরার পর থানা হেফাজতে রয়েছে। ৩০ কেজি ওজনের চাল ৯৩ বস্তা সরকারী ও ১৩ বস্তা ৫০ কেজি ওজনের প্লাস্টিকের সাদা বস্তা রয়েছে। এ ব্যাপারে ২ জনের নাম উল্লেখ করে ও ৮ জন অজ্ঞাত নামার বিরুদ্ধে মাললা দায়ের করা হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।