রাজশাহীর বাঘায় ৫০০ বোতল ফেন্সিডিলসহ শহিদুল ইসলাম (৪৫) নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) ভোর রাত ৪ টার দিকে রাজশাহী জেলা ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। শহিদুল ইসলাম উপজেলার পাকুড়িয়া গ্রামের নূরজামালের ছেলে।
এ বিষয়ে বাঘা থানার ডিউটি অফিসার উপ-সহকারি পরিদর্শক হাসনা বানু বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। শহিদুল ইসলাম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। এ ছাড়া তার নামে বাঘা থানায় ৮টি মামলা রয়েছে।