বগুড়ার সারিয়াকান্দি পৌরসভার এক কমিশনার গায়ের জোড়ে প্রধাণ সড়কে পয়ঃনিষ্কাশনের হাউজ করতে গিয়ে বাধার মুখে পড়েছেন। শনিবার সকালে শ্রমিক দিয়ে ওই হাউজ করতে নিয়ে প্রথমে এলাকার লোকজন বাঁধা দিলেও তা শোনেনি। পরে ৯৯৯ ফোন দিয়ে পয়ঃনিষ্কাশন হাউসটির কাজ ওসি'র হস্তক্ষেপে বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, পৌরসভার ওই ওয়ার্ডের কমিশনার মিলন প্রাং। তার বাড়ির সামনে দিয়ে সারিয়াকান্দি-হাসনাপাড়া হয়ে সোনাতলা সড়ক বহুকালের। শনিবার সকালে ওই সড়কের ধারে পয়ঃনিষ্কাশণ হাউজ নির্মাণের জন্য প্রস্তুতি নেন। শনিবার সকাল বেলা কয়েকজন নির্মাণ শ্রমিক পিচ ঢালা রাস্তা নষ্ট করে পয়ঃনিষ্কাশন হাউজটির নির্মাণে কাজ শুরু করে। প্রায় ৪ ফুটের গর্ত করা কাজ শেষ হয়েছে। তবে এলাকার লোকজনেরা কানাঘুষা করলেও কেউ বাঁধা দেয়নি। ৯৯৯ ফোন করে কে বা কারা পরে থানা থেকে পুলিশের কর্মকর্তারা এসে কাজ করতে নিষেধ করেন। পুলিশের নিষেধ উপেক্ষা করে হাউজ নির্মাণের কাজটি অব্যাহত রাখে।
এ ব্যাপারে ১নং ওয়ার্ড কমিশনার মিলন প্রামাণিক বলেন, রাস্তার মধ্য নয়। হাউজটি আমার ঘড়ের সিড়ির নিচে করতে নিয়েছিলাম। এখন বন্ধ করে দিয়েছতো এ ব্যাপারে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, পুলিশ গিয়ে নিষেধ করলেও তিনি তাদের কথা মানেনি। পরে নিজে গিয়ে নির্মাণ কাজটি বন্ধ করে দেওয়া হয়েছে।