তত্ত্বাবধায়ক সরকারসহ ৩ দফা দাবিতে রাজশাহীর বাঘায় মিছিল ও সামবেশ করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে বাঘা পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু করে বিভিন্ন সড়ক পদক্ষিণ করা হয় মিছিল। উপজেলা জামায়াতের সভাপতি আবদুল্লা আল মামুন ও সাধারণ সম্পাদক ইউনুস আলী মিছিলে নেতৃত্ব দেন।
এ বিষয়ে উপজেলা জামায়াতের সভাপতি বলেন, সরকারের পদত্যাগ ও তত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়েছে। কর্মসূচীতে জামায়াতের বিভিন্ন ওয়ার্ড ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা অংশ নেয়।
এ বিষয়ে বাঘা থানার ওসি খায়রুল ইসলাম বলেন, জামায়াতের মিছিল-সমাবেশের কোন অনুমতি নেই নি। তারা মিছিল-সমাবেশ করেছেন কি-না জানা নেই।