বগুড়ার শাজাহানপুর উপজেলার জালশুকা মধ্যপাড়া হযরত আবু বকর (রাঃ) তা'আলা আনহু জামে মসজিদের ছাঁদ ঢালাইয়ের কাজ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় মোকারম ফাউন্ডেশনের চেয়ারম্যান, ছাতাপট্টি ও হারেক আলী মার্কেটে সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জাহিদুল ইসলাম জাহিদ মসজিদের ছাঁদ ঢালাইয়ের কাজ উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জালশুকা মধ্যপাড়া হযরত আবু বকর (রাঃ) তা'আলা আনহু জামে মসজিদের সভাপতি মাতলুবর রহমান, সাধারণ সম্পাদক মেজবাউল হক, ক্যাশিয়ার সোহাগ মিলন, আরো উপস্থিত ছিলেন আলহাজ¦ মোজাম্মেল হক, জনাব আলী, আবদুল করিম ,শাহিন ,আশরাফ আলী, মোকছেদুল হক, জাকারিয়া, জিবায়দুল, দুলু সহ জালশুকা মধ্যপাড়া গ্রামের মুরুবী ও মসজিদ কমিটির সকল সদস্য।
এ বিষয়ে মোকারম ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ বলেন, মহান সৃষ্টিকর্তা আল্লাহর ঘর মসজিদটির উন্নয়ন কাজে অংশগ্রহণ করতে পেরে আমি গর্বিত। আল্লাহ রাস্তায় দান করা ভাগ্যের ব্যাপার। আল্লাহর উছিলায়ই আমি মসজিদের ছাঁদ ঢালাই কাজে শরিক হতে পেরেছি। ভবিষ্যতেও এখন ভালো কাজের সব সময় শরীক থাকব ইনশাআল্লাহ।
মসজিদের ছাঁদ ঢালাইয়ের কাজের শুভ উদ্বোধন শেষে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাত করা হয়। বিশেষ শুকরানা আদায়ের মোনাজাত পরিচালনা করেন জালশুকা মধ্যপাড়া হযরত আবু বকর (রাঃ) তা'আলা আনহু জামে মসজিদের খতিব ও পুলিশ লাইন স্কুল এ- কলেজের প্রভাষক আলহাজ¦ মাওলানা মোস্তাকিম হোসাইন।