নওগাঁর পোরশায় যুবদল, ছাত্রদল ও বিএনপি’র অঙ্গ সংগঠনের আয়োজনে বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে রোববার বিকালে পোরশা কাইয়ুম শাহ্র চাতালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বিশাল র্যালি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ ছালেক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা গোলাম রহমান। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান চৌধুরী। এ সময় ঘাটনগর ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক মিজানুর রহমান শাহ্, গাঙ্গুরিয়া ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোরসালিম মন্ডল তারু, বিএনপি নেতা ও ছাওড় ইউপিন সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম, বিএনপি নেতা আজাহার আলী, আবুল কাশেম, ইব্রাহীম আলী, সানাইল্লাহ্ মন্ডল সহ স্থানীয় সহস্্রাধীক নেতাকর্মী উপস্থিত ছিলেন।