নওগাঁর রাণীনগরে টমটম গাড়ীর চাপায় মারিয়া আক্তার (৪) নামের এক শিশু নিহত হয়েছে। রোববার দুপুরে উপজেলার আবাদপুকুর-আদমদীঘি সড়কের সিলমাদার ধারাগাড়ী নামক স্থানে এঘটনা ঘটে। শিশু মারিয়া সিলমাদার ধারাগাড়ী গ্রামের মোয়াজ্জেম হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানান, শিশু মারিয়া সড়কের পাশ দিয়ে হেটে যাচ্ছিল। এ সময় আবাদপুকুর থেকে একটি টমটম গাড়ী আদমদীঘি যাবার সময় ঘটনাস্থলে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিক্সা টমটমকে ধাক্কা দেয়। এ সময় টমটম উল্টে শিশু মারিয়ার উপর চাপা পরে। পরে লোকজন মারিয়াকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকি’সক মারিয়াকে মৃত্যু ঘোষনা করেন।
রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন,শিশু নিহতের ঘটনা শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।