খুলনার পাইকগাছায় ধর্ষণ মামলার পালাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে পাইকগাছা থানার উপ-পুলিশ পরিদর্শক সুজিৎ ঘোষ। বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গত ১২ আগস্ট ধর্ষিতা(৪০) নিজেই বাদী হয়ে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রট আদালতে মামলা করে। বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নেয়ার জন্য পাইকগাছা থানাকে নির্দেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক সুজিৎ ঘোষ জানান, উপজেলার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার গ্রামের আবদুল মজিদের ছেলে জিয়াররল গাজী(৪০) ৩ বছর ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে একটি মেয়েকে জিয়ারুল বিভিন্ন জায়গায় নিয়ে ধর্ষণ করে আসছে। মেয়েটি বারবার বিয়ের কথা বলে আসছে। কিন্তু সে বিভিন্ন তালবাহানা করে। গত ১১ অক্টোবর বিয়ের কথা বললে সে বাড়ি থেকে পালিয়ে যায়। সে কারণে ১২ অক্টোবর আদালতে জিয়ারুলের নামে ধর্ষণ মামলা করে মেয়েটি। মামলাটি আমলে নেয়ার জন্য পাইকগাছা থানাকে নির্দেশ দেন। এ ঘটনায় থানায় ধর্ষণ মামলা হয়। ওই মামলায় পুলিশের উপপরিদর্শক সুজিৎ ঘোষ ঢাকা থেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।