বগুড়ার সারিয়াকান্দিতে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানিতে বন্যা ও ভাঙ্গন পরিস্থিতি আরও অবনতি হয়েছে। ভাঙ্গনে কামালপুরের ইছামারা ফকিরপাড়া, টিটুর মোড়ের পর হাটশেরপুর ইউনিয়নের হাসনাপাড়া স্পার-২, গোড়ার অংশ বা স্যাংকে ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। এ স্পার গতকাল গভীর রাতে প্রায় ১৫ মিটার অংশ ভেঙ্গে গেছে। এতে স্থানীয় লোকজন মধ্য আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছেন, উজানে পাহাড়ী ঢল ও ভাড়ী বৃষ্টির কারণে যমুনা নদীতে পানি বৃদ্ধি পায়। বৃহস্পতিবার সকালে বিপদ সীমার ৮ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়। এদিকে উপজেলার কামালপুর, ইছামারা, ফকিরপাড়ায়, ব্যাপক ভাঙ্গনে আবাদি জমি, তীর সংরক্ষণের স্পার, নদী গর্ভে বিলীনের পর হাটশেরপুর ইউনিয়নের হাসনাপাড়া স্পারের স্যাংক বা গোড়ার অংশের ১৫ মিটার অংশ ভেঙ্গে যায়। এতে করে সেখানকার লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে পানি বাড়ায় চর এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। অনেক নিচু চরের বাড়ি ঘড়ে পানি ঢুকে পড়েছে। গবাদিপশু নিয়ে চরের লোকজনের স্বাভাবিক জীবন যাএা ব্যাহত হচ্ছে। চরের ১৪ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের লেখাপড়া আপাতত বন্ধ রয়েছে। চালুয়াবাড়ি ইউনিয়নের ভাংগড়গাছা, হাটবাড়ি, সুজালীপাড়া, শিমুলতাইড়, কাজলা, কুড়িপাড়া, পাকুরিয়া, বেড়া পাঁচ বাড়িয়া, বোহাইল ইউনিয়নের লক্ষীকোলা, মাঝবাড়ি, কেষ্টিয়ারচর, কর্নিবাড়ী ইউনিয়নের মুলবাড়ী, তালতলা, মিলনের পাড়া চরের নিচু এলাকার ঘড়দোর এ বন্যার পানি ঢুকে পড়েছে, কনিবাড়ী ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন দীপন বলেন, একমাত্র আমার ইউনিয়নে কমপক্ষে ৩ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বোহাইল ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান খান বলেন, এ ইউনিয়নের ৪ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এছাড়ও কাজলা, চালুয়াবাড়ি, হাটশেরপুর ও সদর ইউনিয়নের বাটিরচর, শালিকারচর ও দারুনা চরের অন্তত ৮ হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়েছে। পানি বন্দি লোকজনের মধ্য বিশুদ্ধ পানি ও খাবারের অভাব দেখা দিয়েছে। দুপুরে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম। এদিকে হাসনাপাড়া স্পার ২ এ ভাঙ্গনের জন্য স্হানীরা বালু দস্যুদের দায়ী করেছেন। বালুবাহী ট্রাক যাতায়াতের সুবিধার্থে গোড়ার সি সি ব্লক সরিয়ে রাখা হয়। এছারাও স্লোব কেটে বালুবাহী ট্রাক যাতায়াতের রাস্তা তৈরী করা হয়। স্থানীয়রা অভিযোগ করে বলেন এসব কারণেই হাসনা পাড়া স্পারের ভাঙ্গন দেখা দিয়েছে। এজন্য তারা দোষীদের বিচার দাবী করেন। পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী হুমায়ন কবির জানান, ভাঙ্গন কবলিত এলাকা গুলোতে তাৎক্ষণিক বালু ভর্তি জিও ব্যাগ ফেলায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক (ভারপ্রাপ্ত) বলেন, নদীতে বন্যা ও ভাঙ্গন দেখা দিলে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে।