বগুড়া সারিয়াকান্দিতে উজানের পাহারী ঢল ও ভাটির বৃষ্টিপাতে যমুনা নদীতে ব্যাপক পানি বৃদ্ধি পেয়েছে। এ কারণে মঙ্গলবার সকাল ৯ টায় সারিয়াকান্দির কাছে মথুরাপাড়া পয়েন্টে বিপদ সীমার ১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড এ তথ্য নিশ্চিত করেছেন। এছারাও বিভিন্ন স্হানে যমুনা নদীর ভাঙ্গন অব্যাহত রয়েছে। এতে বাড়ি ঘড় আবাদি জমি বসত ভিটা নদী গর্ভে বিলীন হওয়ায় অর্ধ শতাধিক পরিবার গৃহহীন হয়ে পড়েছে। এছারাও বন্যায় ৭ ইউনিয়নের কমপক্ষে ২৫ টি চরের ১০ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছেন।
সারিয়াকান্দিস্থ পানি উন্নয়ন বোর্ড জানায়, উজানের পাহাড়ী ঢলের কারণে সপ্তাহ খানিক পূর্ব থেকে যমুনায় পানি বৃদ্ধি পেতে শুরু করে। তবে মঙ্গলবার সকাল ৯ টায় সারিয়াকান্দি উপজেলার মথুরাপাড়া পয়েন্টে যমুনা নদীর পানি বিপদ সীমা অতিক্রম করে। পানি উন্নয়ন বোর্ডের এস ও মোঃআহসান হাবীব বলেন, সকাল ৯ টায় বিপদ সীমার ১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এছাড়াও পানি বৃদ্ধির সাথে নদীর বিভিন্ন স্হানে ব্যাপক ভাঙ্গন ও দেখা দিয়েছে। তবে ভাঙ্গন এখন অনেকটা নিয়ন্ত্রণে আছে। ভাঙ্গন এলাকায় বালি ভরতি জিও ব্যাগ ও বালি ভর্তি, জিও পাইপ ফেলে ভাঙ্গন নিয়ন্ত্রণ করা হয়েছে। ভাঙ্গন পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। স্হানীয়রা জানান, ভাঙ্গনের কারণে উপজেলার কামালপুর ইউনিয়নের ফকির পাড়া, টিটুর মোড়, কামালপুর ও ইছামারা গ্রামে ভাঙ্গনে বসবাসরত পুরাতন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে যায়। তাছাড়ও প্রায় ৫ শ মিটার ডান তীর সংরক্ষণ প্রকল্পের স্পার ভাঙ্গন দেখা দিয়েছিল। এ কারণে অর্ধ শতাধিক পরিবারের ঘড় দুয়োর বসত ভিটা নদী গর্ভে চলে যায়। ঘর দুয়োর হারিয়ে পরিবারের লোকজন খোলা আকাশের নিচে বসবাস করছেন। খাদ্য কষ্টেও পড়েছেন তারা। সোমবার বিকেলে বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম বন্যা ও ভাঙ্গন কবলিত ওই এলাকা পরিদর্শন করেছেন। এ সময় তুমি দেড়শ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন। স্হানীয় লালন মন্ডল বলেন, নদী ভাঙ্গনে গৃহহীন লোকেরা খোলা আকাশে নীচে খাদ্য কষ্ট নিয়ে বসবাস করছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাক বলেন, বন্যা কবলিত লোকজনের মধ্যে খাদ্য সহায়তা দেওয়ার জন্য ইউনিয়নের চেয়ারম্যানদেরকে নির্দেশ দেওয়া হয়েছে