জেলার উজিরপুর উপজেলার বড়াকোঠা গ্রামের কালিখোলা সংলগ্ন এলাকায় চলন্ত নসিমন থেকে পরে গুরুত্বর আহত দিনমজুর সুনিল হালদার (৬৫) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত সুনিল হালদার ওই এলাকার মৃত শিশির হালদারের ছেলে। রোববার সকালে উজিরপুর মডেল থানার এসআই মামুন হোসেন জানিয়েছেন, শনিবার বাঁশের তৈরি সাজি বাজারে বিক্রি করার জন্য টমটমযোগে বাড়ি থেকে বের হন সুনিল। পথিমধ্যে চলন্ত টমটম থেকে পরে সুনিল গুরুত্বর আহত হন। তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় রাতে সে মৃত্যুবরণ করেন।