কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানগর বিএনপির আয়োজনে শনিবার বেলা এগারোটায় কালো পতাকা গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। এরপূর্বে সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন। মহানগর বিএনপি আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। অপরদিকে বরিশাল-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবাহানের নেতৃত্বে অনুষ্ঠিত কালো পতাকা মিছিলে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।