নোয়াখালী হাতিয়া মেঘনা নদীতে একটি যাত্রীবাহি ট্রলার ডুবে যায়। শুক্রবার বিকেলে হাতিয়া থেকে বিচ্ছিন্ন চরআতাউর থেকে ২৫ জন লোক নিয়ে তমরদ্দী ইউনিয়নের কোরালিয়া ঘাটের উদ্দেশ্য রওয়ানা করে। পথিমধ্যে মেঘনা নদীর মাঝখানে আসলে ট্রলারটি ঢেউ এর ধাক্কায় ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ২৫ জনের মধ্যে ২৪ জন পাশে থাকা অন্য ট্রলারের সহায়তায় উদ্ধার হলে ও ১ জন কে খুঁজে পাওয়া যায়নাই।
নিখোঁজ ব্যাক্তি তমরউদ্দি ইউনিয়নের মোস্তাফিজুর রহমানের ছেলে মো শাহজাহান (৪০)
হাতিয়া কোস্ট গার্ড স্টেশন কমান্ডার প্রবীর কুমার ট্রলারডুবির ঘটনা নিশ্চিত করে বলেন, নিখোঁজের বিষয় জানতে পেরে স্টেশন হাতিয়া কোস্টগার্ড ঘটনা স্থলে গিয়ে উদ্দারের চেষ্টা চলছে।