পাবনার সুজানগরের ভায়না ইউনিয়নের উপকারভোগীদের লাইফ ভেরিফিকেশন ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকালে সুজানগর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভায়না সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ওই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম রেজা ও ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা ইউনুস আলী বাদশা ও সুজানগর পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ।