রাজশাহীর ”বাঘা বানিজ্যিক কলেজ এ- ভোকেশনাল ইন্সটিটিউট” নাম অনুমোদনের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় প্রতিষ্টানের হল রুমে এই আলোচনা সভা অসুষ্টিত হয়।
জানা যায়, ১৯৯৭ সালে এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) শিক্ষাক্রম জেবুন্নেসা (রঃ) মহিলা বানিজ্যিক কলেজ এ- ভোকেশনাল ইন্সটিটিউট নামে কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক মঞ্জুরি লাভ করে। ১৯৯৯ সালে বাঘা ভোকেশনাল ট্রেনিং ইন্সটিউিট নামে এসএসসি (ভোকশনাল) শিক্ষাক্রম মঞ্জুরী লাভ করে। তারপর ২০০০ সাল থেকে ”বাঘা বানিজ্যিক কলেজ এ- ভোকেশনাল ইন্সটিটিউট” নামে কার্যক্রম পরিচালনা করে আসছে।
২০১৭ সালে নাম পরিবর্তন করে ”বাঘা বানিজ্যিক কলেজ এ- ভোকেশনাল ইন্সটিটিউট” এর জন্য আবেদন করা হয়েছে। আবেদনের ৬ বছর পেরিয়ে গেলেও কর্তৃপক্ষ এর ব্যবস্থা গ্রহণ না করায় এলাকায় কারিগরি থেকে বঞ্চিত হতে হচ্ছে আগ্রহী শিক্ষার্থীরা।
আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ”বাঘা বানিজ্যিক কলেজ এ- ভোকেশনাল ইন্সটিটিউট” এর অধ্যাক্ষ আবু বাক্কার মোম্মদ সিদ্দিক।
এ বিষয়ে ”বাঘা বানিজ্যিক কলেজ এ- ভোকেশনাল ইন্সটিটিউটের” অধ্যাক্ষ আবু বাক্কার মোম্মদ সিদ্দিক বলেন, কারিগরি শিক্ষায় এলাকায় দক্ষ জনশক্তি গড়ে উঠবে এবং স্থানীয়দের দাবির প্রেক্ষিতে স্থানীয় সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সহযোগিতায় প্রতিষ্টানের নাম পরিবর্তনের জন্য আবেদনের ৬ বছর পেরিয়ে গেলেও কর্তৃপক্ষ এর ব্যবস্থা গ্রহণ না করায় এলাকায় কারিগরি থেকে বঞ্চিত হতে হচ্ছে আগ্রহী শিক্ষার্থীরা।