রাজশাহী বাঘায় অষ্টম শ্রেণির ছাত্রীকে (১৪) অপহরণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৯ আগষ্ট) সকালে তাকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় স্কুল ছাত্রীর পিতা বাদি হয়ে ৫ জনকে অভিযুক্ত করে বাঘা থানায় অভিযোগ দায়ের করেন।
জানা যায়, উপজেলার দক্ষিন মিল্লিক বাঘা গ্রামের বকতিয়ার হোসেনের ছেলে সোহাগ হোসেন বাপ্পি (১৬) প্রতিনিয়ত স্কুলে ছাত্রীকে রাস্তাঘাটে উত্ত্যক্ত করত এবং কুপ্রস্তাব দিত। তার প্রস্তাবে রাজি না হওয়ায় শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে উত্তর মিল্লিকবাঘা গ্রামের সাইফুলের বাড়ি সামনে থেকে সিএনজিতে যোগে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।
এ বিষয়ে স্কুল ছাত্রীর পিতা বলেন, অভিযুক্তরা এলাকায় প্রভাবশালী। অভিযোগ দেওয়ার পর থেকে তারা আমার পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। তাদের হুমকিতে নিরুপায় হয়ে পড়েছি।
বাঘা থানার উপপরিদর্শক হারুনুর রশিদ জানান, অভিযোগ পাওয়ার পর থেকে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। স্কুল ছাত্রীকে উদ্ধার ও অভিযুক্তদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।