শোকাবহ আগস্ট উপলক্ষে আমরা মুক্তিযোদ্ধার সন্তান শেরপুর উপজেলা ও পৌর শাখার উদ্দ্যোগে ১৮ আগস্ট শুক্রবার বিকালে হোটেল কাশবনে আলোচনা এক সভা অনুষ্ঠিত হয়েছে।
আমরা মুক্তিযোদ্ধার সন্তান শেরপুর উপজেলা শাখার সভাপতি মোঃ ফেরদৌস জামান সরকার মুকুল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহীন আকতার মেরাজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা গাজীউল হকের সন্তান, বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য রাহুল গাজি। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা সবার মাঝে ছড়িয়ে দিতে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। তিনি আরো বলেন, বীর মুক্তিযোদ্ধার সন্তানদের দেশ গড়ার কাজে মনোনিবেশ করতে হবে, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য সবাইকে কাজ করে আহ্বান জানান এবং বঙ্গবন্ধুর খুনীদের দেশে এনে শাস্তির আওতায় আনার জোর দাবী জানান। আলোচনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান বগুড়া জেলা শাখার সহ সভাপতি ও সাবেক কমিশনার শাহাবুল করিম, সাধারণ সম্পাদক মো: রাশেদুল হাসান, যুগ্ম সাধারণ রাশেদুল হক, ছাত্র বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, শেরপুর পৌর শাখার সভাপতি বুলবুল হাসান প্রমূখ।
অনুুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা শাখার সহ সভাপতি আবু নাসের মোহাম্মাদ ইসতিয়াক, উজ্জ্বল কুমার পাল, খাদেমুল ইসলাম সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক বিমল কুমার নয়ন, মেহেদী হাসান জনি, সাংগঠনিক সম্পাদক জাহিদুল হাসান হ্যাপি, লিটন হক, তালুকদার উম্মে কাওছার পারুল, শেরপুর পৌর শাখার সাধারণ সম্পাদক গোলাম রব্বানী রুশো, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ মো. রাহাত হাসান রানা সহ বীর মুক্তিযোদ্ধা সন্তানবৃন্দ।