কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ষোলহালিয়া গ্রামে প্রথম নিরাপদ খাবার পানির প্লান্টের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্থও স্থাপন করেছেন পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামান বাবু। শুক্রবার বেলা ১১ টায় বেসরকারি সংস্থা প্রবাহ প্রকল্পের অর্থায়নে এ পানির প্লান্ট স্থাপন করা হয়। ১১৮ তম প্লান্ট স্থাপনের মাধ্যমে প্রবাহ মানুষকে সূপেয় পানি প্রদানের যাত্রা শুরু করলো খুলনার কয়রায়। নিরাপদ খাবার পানির অভাবে ভুগছেন এমন দূর্বল প্রান্তিক জনগোষ্ঠির জন্য সূপেয় পানির সরবরাহ নিশ্চিত করতে এই পানি শোধনাগার স্থাপন করেছে প্রবাহ। পরে বাগালী ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আঃ সামাদ গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সিনিয়র লেজিসলেটিভ ড্রাফটসম্যান মোঃ ফজলুর রহমান, প্রবাহ প্রকল্পের প্রতিনিধি আরাফাত হুদা জায়গীরদার ও অর্পি হালদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীরীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক দিদারুল ইসলাম সহ ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে উপাধ্যক্ষ এইচ এম নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য এমপি আকতারুজ্জামান বাবু বলেন, তার নির্বাচনী এলাকায় সুপেয় পানির সংকট দীর্ঘ দিনের। গভীর নলকুপও এ অঞ্চলের অনেক জায়গায় কাজে আসে না, অগভীর নলকূপের পানিও পানযোগ্য নয়। প্রধানমন্ত্রী ইতোমধ্যেই অত্র এলাকায় মানুষের জন্য নিরাপদ খাবার পানি নিশ্চিত করার জন্য প্রায় ৩৫ কোটি টাকার উপর একটি প্রকল্প প্রদান করেছেন। এ ছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার মাধ্যমে নিরাপদ খাবার পানি নিশ্চিত করার জন্য কাজ চলমান। তবে প্রবাহের এই নতুন প্রকল্প নতুন করে আশা জাগাচ্ছে জনপদেও সর্বস্তরের সাধারণ মানুষকে। এখানে জনসাধারনের জন্য নিরাপদ খাবার পানি সরবরাহের জন্য প্লান্ট স্থাপন করায় প্রবাহ কে ধন্যবাদ জানান তিনি।