জাতীর জনক বঙ্গবন্ধু সহ সকল শহীদের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় শ্রমিকলীগ রূপসা উপজেলা শাখার উদ্যোগে ১৬ আগস্ট বাদ আসর পূর্ব রূপসা ঘাট চত্ত্বরে দোয়া-মোনাজাত ও তাবারক বিতরণ অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতা করেন, খুলনা-৪ আসনের সংসদ সদস্য আবদুস সালাম মূর্শেদী। উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব আশরাফ আলী রাজ এর পরিচালনায় প্রধান বক্তা ছিলেন, রূপসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. কামাল উদ্দিন বাদশা, বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক সরদার মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম ডাবলু, জেলা শ্রমিক লীগের সদস্য সচিব শেখ সোলাইমান হোসেন দুলাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক শ্যামল দাস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম ডি রকিব উদ্দিন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবদুল গফুর খান, নৈহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন বুলবুল, উপজেলা কৃষক লীগের সভাপতি আবদুল মান্নান শেখ, জেলা শ্রমিক লীগ নেতা চিকিৎসক এস এম হেলাল আহমেদ, রনি শিকদার, মোহাম্মদ বায়েজিদ হোসেন, মোহাম্মদ রুহুল আমিন, মো. আশরাফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আ'লীগ নেতা সোহেল জুনায়েদ, হাবিবুর রহমান, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক এস এম এ তাহের, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু সালেহ বাবু, যুবলীগ নেতা তারেক আজিজ, বাদশা মিয়া, আবু আহাদ হাফিজ বাবু, মহিলা ইউপি সদস্য রিনা পারভিন, রেশমা আক্তার, শ্রমিক লীগ নেতা নাজির শেখ, মামুন শেখ, আব্দুল্লাহ আল মামুন, কবির শেখ, মো. রাশেল শেখ, জাহিদ হাসান, আবদুল আলিম শেখ, ইসহাক শেখ, আশিষ রায়, প্রশান্ত দে, কামরুল শেখ, ইউসুফ আলী শেখ, পি কে দাস, মেহেদী হাসান, শেখ সাগর, নাসির শেখ,আব্দুল সাত্তার, রেজা মাহমুদ, শাহাদাত বেপারি, রেজাউল ইসলাম রেজা, কামরুল শেখ, এস এম সোহেল হোসেন লিটন, মোবারক সরদার, আনোয়ার হোসেন, সোহেল শেখ, ফারুক, ইনছান, নুরু গাজী, ইকরাম, শুকুর, ফেরদৌস, হায়দার, মো. সোহেল রানা প্রমুখ।
শ্রমিক লীগ নেতা ফারুকের স্মরনে দোয়া: রূপসা-বাগেরহাট অটোরিকশা, অটো টেম্পু মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সদস্য মরহুম ফারুক শেখ সহ অত্র ইউনিয়নের সংশ্লিষ্ট ব্যক্তিগন বিগত দিনে যারা ইন্তেকাল করেছেন তাদের স্মরণে অটো টেম্পু মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের আয়োজনে বুধবার বাদ জহর আলোচনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া-মোনাজাত পরিচালনা করেন, মাওলানা মো. রায়হান উদ্দিন।
ইউনিয়নের সভাপতি মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে ও মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মামুন শেখ এর সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা আ'লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. কামাল উদ্দিন বাদশা, খুলনা জেলা শ্রমিক লীগের আহ্বায়ক সরদার মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম ডাবলু, জেলা শ্রমিক লীগের সদস্য সচিব শেখ সোলাইমান হোসেন দুলাল, জেলা শ্রমিক লীগ নেতা চিকিৎসক এস এম হেলাল আহমেদ, রনি শিকদার, মোহাম্মদ বায়েজিদ হোসেন, মোহাম্মদ রুহুল আমিন, মো. আশরাফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক এস এম এ তাহের সহ শ্রমিক লীগের বিভিন্ন নেতা কর্মী বৃন্দ।
ইমারত ইউনিয়ন: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ সকল শহীদের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রূপসা থানা ইমারত গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে ১৬ আগস্ট বাদ মাগরিব পূর্ব রূপসা রেলস্টেশন মোড়স্থ ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। রূপসা উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাবেক সহ-সভাপতি মো. আকরাম হোসেন মন্টু'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কামরুল শেখ এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, খুলনা-৪ আসনের সংসদ সদস্য আবদুস সালাম মূর্শেদী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক মো. মফিজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক এস এম এ তাহের, সদস্য সচিব মো. আশরাফ আলী রাজ, জেলা শ্রমিক লীগের সদস্য মো. হায়দার আলী খান। এছাড়াও উপস্থিত ছিলেন, ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মো. ওলিউল্লাহ রাজু, সহ-সভাপতি গোলাম রসুল, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ আরাফাত সাগর, সাংগঠনিক সম্পাদক মো. সুমন, সদস্য নাসিমা বেগম, মো. আমির আলী মাতুব্বর, মো. হানিফ তালুকদার, সিদ্দিক বয়াতি, জহির, রবি, খায়রুল, রাজিব, সরোয়ার, মনিরুল, আকরাম, পারভীন, রওশনারা, রুলিয়া, সাহানারা বেগম, নুরজাহান, হালিমা, কুলসুম বেগম, সাহিদা বেগম, নাসিমা বেগম প্রমুখ।
এর আগে মঙ্গলবার বাদ মাগরিব ইউনিয়নের কার্যালয়ে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়ার আয়োজন করা হয়।
এ-সময় উপস্থিত ছিলেন, খুলনা জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আহমদ ফিরোজ ইব্রাহিম তন্ময়, যুগ্ম সাধারণ সম্পাদক মাষ্টার শহিদুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সাবেক সহ-সভাপতি মো. আকরাম হোসেন মন্টু, জেলা শ্রমিক লীগ নেতা মো. হায়দার আলী খান, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মো. মহিদুল ইসলাম, মৎস্যজীবী লীগ নেতা আমির হোসেন বাবু সহ ইউনিয়নের শ্রমিক বৃন্দ।
মটর শ্রমিক লীগ: রূপসা উপজেলা জাতীয় মটর শ্রমিক লীগ: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ সকল শহীদের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রূপসা উপজেলা জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত উপজেলা জাতীয় মটর শ্রমিক লীগের আয়োজনে ১৬ আগস্ট বাদ মাগরিব পূর্ব রূপসা বাগমারা স্কুল মোড় চত্ত্বরে দোয়া-মোনাজাত ও তাবারক বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা শ্রমিক লীগ নেতা মো. ইউসুফ আলী'র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় আওয়ামী জাতীয় মটর শ্রমিক লীগের সভাপতি মো. শহিদুল ইসলাম (শহিদ), বিশেষ অতিথি ছিলেন, খুলনা জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি মো. আজিজুল হক কাজল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম ডি রকিব উদ্দিন,
জেলা মটর শ্রমিক লীগের সভাপতি মো. সবুর শিকদার, রূপসা উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক মো. মফিজুল ইসলাম, সদস্য সচিব মো. আশরাফ আলী রাজ, যুগ্ম আহ্বায়ক এস এম এ তাহের, খুলনা আন্ত:জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম প্রমুখ।