কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষির্কী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
সকালে জেলা আওয়ামী লীগ কার্যলয়ে আনুষ্ঠানিকভাবে পতাকা ্উত্তোলন ও শোক র্যালি বের হয়। র্যালি শেষে জেলা প্রশাসনের উদ্যোগে কুড়িগ্রাম স্বাধীনতার বিজয় স্তম্ভ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়। পরে শেখ রাসেল পৌর অডিটরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরুস্কার বিতরন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো: জাফর আলী, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন মঞ্জু, পৌর মেয়র মো: কাজিউল ইসলাম প্রমুখ। কর্মসূচিতে বিভিন্ন সরকারি, বেসরকারি ও শিক্ষা প্রতিষ্টান অংশগ্রহণ করেন।
এছাড়া কৃষক শ্রমিক জনতা লীগ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে শোক র্যালি ও পুস্পমাল্য অর্পন করা হয়। পরে আউটার স্টেডিয়াম মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন জেলা কমিটির আহ্বায়ক সাইদুর রহমান, সদস্য সচির ফয়জার রহমান রানু প্রমুখ।
আলোচনা শেষে শোক দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
অপরদিকে, জেলা আওয়ামী লীগ মিলাদ মাহফিল ও দুপুরে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করে।