সারা দেশের ন্যায় পাবনার সাঁথিয়ার জোড়গাছা ডিগ্রি কলেজে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে কলেজের সাংস্কৃতিক কমিটির আয়োজনে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক টুকু মিলনায়তনে আলোচনা সভা,দোয়া মাহফিল ও দিবসের উপড় শিক্ষার্থীদের বক্তব্য প্রতিযোগিতায় পুরস্কার বিতরণি অনুষ্ঠিত হয়।
কলেজের সহকারি অধ্যাপক আবদুল হাই এর সভাপতিত্বে ও সহকারি অধ্যাপক মিজানুর রহমানের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন,সহকারি অধ্যাপক ও শিক্ষক প্রতিনিধি রাশেদ সালাহ উদ্দিন বাবু,সহকারি অধ্যাপক আলেয়া খাতুন,সহকারি অধ্যাপক খায়রুল ইসলাম,জ্যেষ্ঠ প্রভাষক মোত্তালিব হোসেন স্বাধীন ও জ্যেষ্ঠ প্রভাষক ড.মারুফ বিল্লাহ। দোয়া মাহফিল পরিচালনা করেন জ্যেষ্ঠ প্রভাষক আবুল বাশার।