রাজশাহীর তানোরে নানা কর্মসুচীর মধ্যদিয়ে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারী ও বে-সরকারী এবং সাহিত্য সাষিত প্রতিষ্ঠানসহ শিক্ষা প্রতিষ্ঠানের যথাযগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম সাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার ১৫ই আগস্ট সকালে তানোর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোক র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসকল কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (তানোর গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ¦ ওমর ফারুক চৌধুরী।
তানোর উপজেলা নির্বাহী অফিসার মো: বিল্লাল হোসেনের সভাপতিত্বে এসব কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না। এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সম্মানিত শিক্ষকগণ, শিক্ষার্থীরা, এনজিও'র প্রতিনিধিগণ, সাংবাদিকসহ সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা অনুষ্ঠানের শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শাহাদাত বরণকারী সকল সদস্যদের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
পরে উপজেলার সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণকে সাথে নিয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বীর মুক্তিযোদ্ধাগণের সাথে মতবিনিময় ও শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে তানোর পৌর সভার উদ্যোগে শোক র্যালি বের হয়ে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তানোর পৌর মেয়র ইমরুল হক। পরে পৌর চত্বরে আলোচনা সভা ও দোযা মাহফিল অনুষ্ঠিত হয়।
অপরদিকে তানোর মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন অধ্যক্ষ অনুকূল কুমার ঘোষ। পরে কলেজ হলরুমে আলোচনা সভা ও দোযা মাহফিলের আয়োজন করা হয়।
একই সাথে তানোর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌর সভা ও ওয়ার্ডে ওয়ার্ডে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা ও দোযা মাহফিল অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে