নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের দোয়ালিয়া গ্রামের বায়তুল মামুর জামে মসজিদের জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত সেলিম গং একই এলাকার ছিরত উল্যা বাড়ীর মৃত মোহাম্মদ উল্যাহর পুত্র।
ঘটনার বিবরণে জানা যায়, মসজিদ কমিটির সাথে সেলিম গংদের জায়গা নিয়ে অনেকদিন যাবৎ বিরোধ চলে আসছে। মসজিদের পশ্চিম পার্শে সেলিমের বাড়ী। তিনি ব্যবসায়ীক কাজে ঢাকায় থাকার কারণে তার বাড়ী দেখাশুনা করে বাবর নামের একজন। তার সীমানার ভিতরে ও বাহিরে মিলিয়ে মসজিদের ০৫ ডিং জায়গা রয়েছে বলে, কমিটি সহ এলাকাবাসী জানায়। মসজিদ কমিটি সমাধানের জন্য সেলিমকে বললে, সমাধান করার আশ্বাস দিয়ে সমাধান না করে ২০২২ সালের জুলাই মাসে সেলিমের কেয়ার টেকার বাবর, কুদ্দুসের মাধ্যমে তার বাড়ীর গেইটে ককটেল বিষ্ফোরণ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে বিতর্কিত জায়গায় বেড়া তুলে নেয়। পরদিন সেলিম বেগমগঞ্জ থানায় অভিযোগ করে বিতর্কিত জায়গায় আবার বেড়া দিয়ে দেয়। এরই ধারাবাহিকতায় গত বুধবার ঐ জায়গায় বেড়া না দেখে সেলিম তার ভাই আলমগীরকে দিয়ে মসজিদ কমিটির সভাপতি নাজিম চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুল বাকের, ক্যাশিয়ার আবদুর রহিমকে অভিযুক্ত করে বেগমগঞ্জ থানায় আরেকটি অভিযোগ করে। গতকাল পুলিশ তদন্ত যাওয়ার পর মসজিদে কুদ্দুস প্রকাশ্যে দাঁড়িয়ে স্বীকার করে, তাকে দিয়ে বাবর ককটেল বিষ্ফোরণ করিয়ে এদেরকে ফাসানোর চেষ্টা করে। এই বিষয়ে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আবদুল বাকের জানান, আমরা মসজিদের স্বার্থে মসজিদের জায়গাটি উদ্ধারের চেষ্টা করি। এতে আমাদের কোনো স্বার্থ নেই, তিনি আমাদের জন্য মিথ্যা অভিযোগ করেছেন। সেলিমের সাথে আলাপ করা হলে তিনি জানান, মসজিদ কমিটি যে জায়গাটি মসজিদের বলে দাবী করে, তা সত্য নয়। কাগজে মালিক আমি, তিনি আরো বলেন, কাগজপত্র পর্যালোচনা করে যেই পাবে আমার কোনো দাবী নেই। কোনো দাঙ্গা হাঙ্গামার সাথে আমি সম্পৃক্ত নই।