নওগাঁর ধামইরহাটে বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী, মৎস্য আড়ৎদার ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক আর নেই। ইন্নালিল্লাহে... রাজেউন।
পারিবারিক সূত্রে জানা যায়, ১১ আগস্ট দুপুরে দক্ষিন চকযদু গ্রামে দাওয়াত খেয়ে বাড়ী ফিরেন উত্তর চকযদু গ্রামের মৃত আবদুল গণির ছেলে এনামুল হক (৬১)। রাতে খাবার খেয়েশুয়ে পড়লে রাত অনুমান সাড়ে ১২ টার দিকে বুকে অনুভব করলে গুরুত্বর অসুস্থ অবস্থায় পরিবারের লোকজন তাকে হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃত্যুর খবর শুনে শনিবার সকালে তাকে দেখতে তার বাড়ীতে ছুটে যান জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সভাপতি ও নওগাঁ-২ আসনের এমপি শহীদুজ্জামান সরকার। সেখানে মৃতের পরিবারের স্বজনের খোঁজখবর নেন ও সমবেদনা জানান। এ সময় উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলাম, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, বাজার বণিক সমিতির সভাপতি সামসুজ্জোহা হাকিম, সাবেক সভাপতি আবদুল মুকিত কল্লোল প্রমুখ। বাদ জোহর ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে বিপুল সংখ্যক মুসল্লিদের উপস্থিতিতে নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে এনামুল হককে দাফন করা হয়।