উপকূলীয় জেলাসমূহে বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে সুপেয় পানি সরবরাহ প্রকল্পের আওতায় খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরখালী ইউনিয়নে ৪৩৫টি জলাধার (পানির ট্যাংক) বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকাল মাগুরখালী ইউনিয়নের কৈপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি এ ট্যাংক বিতরণ করেন।
এ সময়ে সংসদ সদস্য বলেন, মাগুরখালী অঞ্চলের মানুষের সুপেয় পানির বড়ই অভাব। এখানে ডিপ-টিউবওয়েলে ভালো পানি ওঠেনা। ফলে পুকুর ও বৃষ্টির পানি তাদের একমাত্র ভরসা। এভাবে জীবন বাঁচাতে হয় এ অঞ্চলের মানুষের। তাই বৃষ্টির পানি সংরক্ষণের জন্যে জলাধার (পানি ট্যাংক) দেয়া হচ্ছে। এর মাধ্যম প্রান্তিক পরিবারগুলোর পানির কষ্ট থেকে কিছুটা উপকার পাবে। পর্যায়ক্রমে ইউনিয়নের সব পরিবারকে এ প্রকল্পের আওতায় আনা হবে'। স্হানীয় ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানার সভাপতিত্বে এবং ইউনিয়ন আ.লীগ নেতা সুকৃতি কুমার মন্ডলের সঞ্চালনায় সংসদ সদস্য আরো বলেন, একটা সময় এ ইউনিয়নের মানুষের চলাচলের জন্যে কোন ভালো রাস্তাই ছিলা না। ডুমুরিয়া বাজারে গেলে বা অফিস করে বাড়ি ফিরতে তাদের একটা দিন সময় পার হতো। আজ সম্পূরৃণ পাল্টে গেছে সেই চিত্র। শিবনগর ঘ্যাংরাইল নদীর উপর ব্রীজ হওয়াতে মাত্র আধা ঘন্টার ব্যবধানে মাগুরখালীর মানুষ ডুমুরিয়া সদরে যাতায়াত করত পারছেন।’ এ সময় আরো বক্তব্যদন প্রধান শিক্ষক বিধান চন্দ্র মন্ডল, ইউপি সদস্য ভবেন্দ্র নাথ বালা,যুবলীগ নেতা মাইকেল রায় প্রমুখ।