কয়রা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অফিসের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১০ টায় এ উপলক্ষে র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপেজলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইসতিয়াক আহমেদ। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রেজাউল করিম। আরও বক্তব্য রাখেন সহকারী যুব উন্নয়ন অফিসার মোঃ আছাদুল হক, অফিস সহকারী মোঃ কামরুজ্জামান, মানব কল্যাণ ইউনিটের সভাপতি মোঃ আল আমিন ফরহাদ, যুব সদস্য মধুমীতা গাইন প্রমুখ। আলোচনা শেষে যুব সংগঠনের সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন করা হয়।